টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মমতাজ এর বিরুদ্ধে “মিথ্যা হত্যা মামলা” দায়েরের তীব্র নিন্দা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক :

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মমতাজ সওদাগর জাতীয় পার্টির রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক, ত্যাগী, পরীক্ষিত, আপোষহীন নেতা এবং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মমতাজ সওদাগরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা হত্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন টেকনাফ উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বিবৃতি দাতারা হচ্ছেন টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিক মিয়া, সাধারণ সম্পাদক মৌলভী জাহাঙ্গীর আলম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জিয়াবুল হক, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির নেতা মৌলভী নুরুল মোস্তফা, মোহাম্মদ আলী, টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইসলাম, সাধারণ সম্পাদক নুর বশর, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, বাহারছড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক আবদুল, হ্নীলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক জাফর আলম, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবদুল মোতালেব আতিয়ার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি চাদ মিয়া, জাতীয় ছাত্র সমাজ টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সিনিয়ন যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, দপ্তর সম্পাদক সাদেক হোসাইন খোকা, ওয়ারেজ আলী খান প্রমুখ। বিবৃতিদাতারা বলেন, অবিলম্বে ত্যাগী নেতা মমতাজের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

সংবাদ প্রেরক
শফিক মিয়া
সভাপতি
জাতীয় পার্টি, টেকনাফ উপজেলা শাখা।
মোবাইল নং ০১৮১৯৬১৩২৩৮