টেকনাফ র‌্যাবের হাতে ১৬৭ বোতল ফেন্সিডেলসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১শ ৬৭ বোতল ফেন্সিডেলসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৩জুন রাত সাড়ে ১১টারদিকে র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা ফোর স্টার ব্রিকফিল্ডের পূর্ব পাশে অভিযানে গেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মিঠা পানির ছড়ার মৃত মকবুল আহমদের পুত্র নুরুল ইসলাম (৫৪) কে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১শ ৬৭পিস ফেন্সিডেলের বোতল উদ্ধার করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###