হ্নীলায় ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিনের মায়ের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখার সভাপতি শাহাবুদ্দিন এবং হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদের সদস্য নুরুল মোস্তফার মা ইন্তেকাল করেছেন। এই ছাত্রনেতার মায়ের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

২২ ফেব্রæয়ারী সকাল ৬টারদিকে উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত নুরুল ইসলাম ওরফে নুরুর স্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখার সভাপতি শাহাবুদ্দিনের মা নয়না খাতুন (৬৩) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাদে আছর হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পূর্ব সিকদার পাড়া জবলে নুর মসজিদস্থ গোরস্থানে দাফন করা হয়েছে।

এই ছাত্রনেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মজিদিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান এইচ.এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, হ্নীলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মাহমুদ আলী, সাধারণ সম্পাদক জামাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, হ্নীলায় কর্মরত সংবাদকর্মী মমতাজুল ইসলাম মনু, মুহাম্মদ ছলাহ উদ্দিন, হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন টিপু, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন,ফরিদুল আলম, হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদ ও হ্নীলা স্টুডেন্ট ক্লাবের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক মোঃ তারেক, হ্নীলা স্টুডেন্ট ক্লাবের সভাপতি মোঃ রায়হান উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক মোঃ কাইসার প্রমুখ। ###