হ্নীলায় ক্বারী আব্দুল্লাহ আল আমিন ; মাদক সেবন আর নারীর বেপর্দা চলাফেরাই দুনিয়াবী ফ্যাসাদের অন্যতম কারণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফরিদুল আলম : হ্নীলায় তাফসীরুল কুরআন মাহফিলে আল্লামা ক্বারী আব্দুল্লাহ আল আমিন বলেছেন “বর্তমানে সারাদেশে অবৈধ মাদক চোরাচালান ও সেবন এবং নারীদের শালীনতা বিবর্জিত পোশাকে বেপরোয়া চলাফেরাই আজ দুনিয়াবী ফ্যাসাদের কারণ হয়ে দাড়িয়েছে। আমরা মুসলিম জাতি হিসেবে এসব পরিহার করে কুরআন-হাদিসের আলোকে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে জীবন-যাপন করার বিকল্প নেই। আমরা এসব থেকে পথভ্রষ্ট হওয়ার কারণে আজ মুসলিম জাতির চরম দৈন্য-দশা এবং লাঞ্চনা-বঞ্চনা বলে মনে করেন। তাই সবাইকে খোদাভীরু হয়ে ইহকাল ও পরকালীন মুক্তির লক্ষ্যে চলাফেরা ও দিনযাপন করার আহবান জানান”

৪ মার্চ রাত সাড়ে ৯টায় হ্নীলা লেদা ষ্টেশন মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল সংগঠনের সভাপতি মৌঃ জামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারী আব্দুর রহমান হাশেমীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ক্বারী আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা জমিরিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম নুরী, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা হাফিজ উদ্দিন প্রমুখ।

Rashed TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

বক্তারা ইসলামে পর্দার বিধান ও মাদকের কুফল,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামের অবদান শীর্ষক আলোচনায় বক্তারা বর্তমান বিশ^ ও বাংলাদেশ প্রেক্ষাপট আলোচনায় মুসলিম জাতিকে কুরআন-হাদিসের আলোকে অনুপ্রানীত হয়ে যথাযথ পর্দা অনুসরণে জীবন-যাপনের আহবান জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা উল্লেখ করে উপরোক্ত কথা সমুহ বলেন। ###