নাইক্ষ্যংছড়িতে গভীর রাতে যুবলীগ সভাপতি জসিম উদ্দীনের মটর সাইকে চুরি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রেষ্ট হাউজ ভি,আই,পি এলাকায় মোটর সাইকেল চুরি শুরু হয়েছে। এতে করে সদর উপজেলার মটর সাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৯ মার্চ) গভীর রাতে রেষ্ট হাউজ ভি,আই,পি এলাকার থ্রী ষ্টার মালিক জসিম উদ্দীন কলোনীর ৭ নং বাসার সামনে এর ১০০ সিসি, ২০১১ সালের মডেল এবং ইন্ঞ্জিন নং- ই-১৯৪০০,চেসিজ নং-সি- ৮৭৫১১ ডিসকভারি মটর সাইকেল যার লাইসেন্স নং- কক্সবাজার হ-১১-৪০২২
চুরি করেছে দুর্বৃত্তরা। স্হানীয় সূএে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও রেষ্ট হাউজ ভি,আই,পি এলাকার থ্রী ষ্টার জসিম উদ্দীনের কলোনির ৭নং বাসার সামনে শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত অনুমান ৩টা থেকে ভোর ৫.০০টার মধ্যে যে কোন সময় অজ্ঞাত চোর সেন্ডিকেটের মাধ্যমে বাসার দরজা সমনে রাখা অবস্থায় মটরসাইকেল চোরি করে নিয়ে যায়।।
এ ঘটনায় থ্রী ষ্টার মালিক মো, জসিম উদ্দীনের ছোট ভাই মো, আয়াছ বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি জি,ডি দায়ের করার প্রস্ততি নিচ্ছে বলে সূত্রে জানান।