শীর্ষ ইয়াবা কারবারী এখনো অধরা শীর্ষক সংবাদে নুরুল আমিনের ব্যাখ্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : গত ৮জুলাই টেকনাফ ৭১ ডট কম অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত “ শীর্ষ ইয়াবা কারবারী নুরুল আমিন ও তার সিন্ডিকেট এখনো অধরা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা একটি কুচক্রী মহল এবং অসাধু চক্রের যোগ-সাজশে সাজানো ষড়যন্ত্র ছাড়া কিছুই না।

আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, হ্নীলা হোয়াকিয়া পাড়ায় আমার পরিবারের ৪ সদস্য পর্যায়ক্রমে সৌদি প্রবাস জীবন শেষে দেশে আসেন। আমিও সৌদিতে ১০বছর প্রবাস জীবন দেশে আসি এবং এখনো আমার বড় ভাই নুরুল আলম সৌদি প্রবাসে রয়েছেন। আমি প্রবাসে থাকাকালীন হ্নীলা ষ্টেশনে একটি দোকান করি। বিদেশ থেকে ফেরার পর যৌথ পরিবার চালানো কষ্টকর হওয়ায় আশা ব্যাংক, হ্নীলা শাখা হতে ঋণ নিয়ে ১টি নোহা এবং পরবর্তীতে ভাইয়ের সহায়তায় বিয়ে ভাড়ার ১টি কার কিনে গত ৪ বছর ধরে নিজে গাড়ি ড্রাইভিং করে সংসার চালিয়ে আসছি।

ইতিপূর্বে চলমান সরকারের মাদক বিরোধী অভিযানে আমিও ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি মাদক কারবারী চক্রের ইন্দনে আমাকে ১টি ক্রসফায়ার মামলার পলাতক আসামী করা হয়েছিল। আমি এই ব্যাপারে পুলিশের উর্ধ্বতন মহলে লিখিত অভিযোগ দায়ের করলে দীর্ঘ তদন্ত স্বাপেক্ষে উক্ত মামলা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে আমার ফ্লাট বাড়ি রয়েছে বলে উক্ত সংবাদে উল্লেখ করা হয়েছে। যা একেবারে অনুমান নির্ভর। উক্ত ফ্লাট বাড়ির সন্ধান যারা পাবেন তা তারা নিয়ে নেন অথবা সরকারের নিকট হস্তান্তর করার আহবান জানাচ্ছি।

আগামীতে কোন সংবাদ কর্মী ভাইদের নিকট কেউ আমার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ দিলে সত্য-মিথ্যা যাচাই-বাছাই করার আহবান জানাচ্ছি। উক্ত সংবাদে আমার বক্তব্যবিহীন মানহানির চেষ্টায় লিপ্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
নুরুল আমিন
পিতা- হাজী আব্দুর রহমান
সাং-পূর্ব পানখালী (হোয়াকিয়া পাড়া), হ্নীলা, টেকনাফ। ###