আল্লাহর হক ও বান্দার হক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সুলতান আহমদ মুক্তিযোদ্ধা (মুজিব বাহিনী) : (আন্তরিকভাবে লিখতে গিয়ে যদি অনিচ্ছাকৃত ভুলত্রæটি হয়ে যায় তার জন্যে প্রথমেই করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।)

আমরা কিন্তু একটি মূল্যবান আদর্শের কথাটি জেনে শুনে ভুলে যাই, আর সেই কথাটি হলো- এবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি আল্লাহর হক এবং অপরটি বান্দর হক। খুব ছোট করে এই বিষয়টির উপর আলোচনা করতে চাই। এই জন্যই যে, আল্লাহর হক আদায় না করলে, বান্দা আল্লাহর কাছে অপরাধী হয় এবং সেই অপরাধ মাফ করে দেবার একমাত্র ক্ষমতাটি আল্লাহরই উপর। আল্লাহর হক কী কী? ইহা আর বলে দিতে হয় না এবং বলার প্রয়োজনও মনে করি না। কারণ এটা কমবেশি সবারই জানার কথা। বান্দার হক যদি মাফ না করে, তাহলে আল্লাহ মাফ করার বিধান রাখেননি। সুতরাং বান্দার হকটি খুবই মারাত্মক বিষয়, ভয়ঙ্কর ব্যাপার এবং বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।
কুরআন বলছে “তুমি কি সেই মানুষটিকে দেখেছ যে ইসলামের উপর মিথ্যা চাপিয়ে দেয় অথবা মিথ্যা আরোপ করে? সেই মানুষটি, যেই এতিম হতে মুখ সরিয়ে নেয়। এতিম হতে মুখ ফিরিয়ে নিলেই যদি ইসলাম হতে প্রথমেই বাদ পড়ে যায়, তাহলে এতিমের আমানত খেয়ানত এবং এতিমের হক মেরে দিলে কী রকম ভয়ঙ্কর অবস্থানটি দাঁড়ায়? বুকে হাত রেখে নিজের বিবেককে বার বার প্রশ্ন করে দেখুন তো?
এই অপ্রিয় সত্য কথাটি সব ফেরকার আলেম-ওলামারা এক বাক্যে স্বীকার করে। আল্লাহ বলেছেন যে, তোমরা যতই চালাকি করো না কেন, আমার চেয়ে বড় চালাক নও। (হুবহু উদ্ধৃত নয়)। কেন এই কথাটি তুলে ধরলাম, মানুষ নিজের স্বার্থের প্রশ্নে ফাঁকিবাজ। ফাঁকিবাজটা তখনই উঁকি-ঝুঁকি মারে যখন স্বার্থের উপরে আঘাত আসে। বান্দা চালাক, তাই মনে করে আল্লাহর এবাদত বন্দেগি পালন করলেই বেহেশতে যেতে পারবে। কিন্তু এতিমদের থেকে মুখ ফিরিয়ে নিলে, এতিমদের আমানত খেয়ানত করলে, এতিমদের আর্থিক সম্পত্তি মেরে দিলে বেহেশতে যাবার প্রশ্নই উঠতে পারে না।

হ্যাঁ তখনই বেহেশতে যেতে পারবে, যখন এতিমেরা তাদের হক মেরে দোবার পরও জেনে শুনে ক্ষমা করে দেবে। বান্দার হক আল্লাহ মাফ করে দেবার বিধনটি আল্লাহ নিজেই রাখেন নি। এই বান্দাদের অর্থনৈতিক কষ্টা দেওয়া, দারিদ্রের কষাঘাতে জর্জরিত করা, সাদের স্বভাবে পরিণত হয়েছে, তারা যতই আল্লাহর এবাদত বন্দেগি করুক না কেন, বেহেশতে যাবার বিষয়টি কেমন হবে, আল্লাহই ভালো জানেন। এখানেই এবং এই বিষয়ে বেশির ভাগ বান্দা মার খাবে এবং আল্লাহর দরবারে বিচারের মুখো-মুখি হতে হবে। এ জন্যেই বলা হয়ে থাকে যে, অধিকাংশ মানুষেরই জাহান্নামে যাবার বেশি সম্ভাবনা আছে। এই বান্দার হক নিয়েই অনেক বান্দার আল্লাহর দরবারে বিচারের মুখোমুখি হয়ে জাহান্নামে যেতে হবে।

পরিশ্রম আঘাত আর ত্যাগেই যার জীবন

Teknaf Pic B 09 03 19 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

সোলতান আহমদ
মুক্তিযোদ্ধা (মুজিব বাহিনী)
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
বাংলাদেশ আওয়ামীলীগ
হ্নীলা ইউনিয়ন শাখা, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৮৬৬ ৪৬৪১০৬