বিশেষ প্রতিবেদক : হ্নীলা ইউনিয়নে পানীয় জলের সংকট নিরসনে সরকার, বেসরকারী উন্নয়ন সংস্থা, বিদেশী দানবীরগণ বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন করেছে। এখন দান করা টিউবওয়েলের সাইনবোর্ড সরিয়ে এনজিও সংস্থার সাইনবোর্ড লাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত এক মেম্বার।
হ্নীলা ইউপির ২নং ওয়ার্ড থেকে নবনির্বাচিত মেম্বার বেলাল উদ্দিন জানান, কোনার পাড়া মসজিদ এবং মোস্তফা কামালের স্ত্রী ফাতেমা বেগমের বাড়িতে দুবাই প্রবাসী বাদশা মিয়া এবং আমিন সোলতানের অনুদানে ২টি গভীর নলকূপ বসানো হয়। এতে স্থানীয় ঠিকাদার হ্নীলা মৌলভী বাজারের মৌলভী এখলাস মিয়ার পুত্র ইব্রাহীম মাহমুদ ২০২০ইং সালে কাজের বিপরীতে বিদেশী অনুদানের মসজিদ ও ফাতেমার বাড়ির টিউবওয়েলে সাইনবোর্ডের উপর হাইসাওয়ে এনজিও সাইন বোর্ড লাগিয়ে দিয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে বিদেশী দাতাদের টাকায় বসানো নলকূপ এনজিও সংস্থার কাজ দেখিয়ে বিল উত্তোলনের মাধ্যমে আত্নসাৎ করা।
এই ব্যাপারে অভিযুক্ত ইব্রাহীম জানান,আমি স্থানীয় নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করেছি। হয়তো কোন মহল রাতের অন্ধকারে এই কাজ করে আমাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। উক্ত মসজিদ ও ফাতেমার বাড়িতে কোন এনজিওর টিউবওয়েলের বরাদ্ধ ছিলনা। ###
