চকরিয়া সিটি কলেজ ক্যাম্পাসে পিসফুল ইউনাইটেড ক্লাবের উদোগে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ ও বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের উদোগে শুক্রবার ১২ আগস্ট বিকেলে চকরিয়া সিটি কলেজ প্রাঙ্গনে সপ্তাহব্যাপী চারা রোপন ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক১ আব্দুল হাকিমের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সিটি কলেজের অধ্যাপক সালাউদ্দিন খালেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু। বিশেষ অতিথি হিসেবে পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন ফোরকান, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চকরিয়া পৌরসভার বিল্ডিং ইনেসপেক্টর রাজিফুল মোস্তফা রাজিফ,সংগঠনের পক্ষ থেকে সহসভাপতি শামসুদ্দিন টিটু,প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, কার্য নির্বাহী সদস্য আনুুয়ার,ছোটন,ফয়সাল সহ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ চকরিয়া সিটি কলেজ ক্যাম্পাসে ফলজ ও ওষুধী গাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয। ##