আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে সাইনিং স্টার ফুটবল একাদশ এবং মোচনী ফুটবল একাদশের খেলা ড্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে কুতুপালং সাইনিং স্টার ফুটবল একাদশ এবং হ্নীলা মোচনী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। কোন দলই গোলের দেখা না পাওয়ায় গোল শূণ্য ড্র হয়।
2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
৪ঠা ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলা কুতুপালং সাইনিং স্টার ফুটবল একাদশ এবং মোচনী পাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চললেও কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।
3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। কোন দলই গোলের দেখা না পাওয়ায় ২য়ার্ধ্বের খেলা রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাইনিং স্টার ফুটবল একাদশের ৬নং জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ রফিক।
4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধান রেফারী ছিলেন আবছার মাহমুদ, সহকারী রেফারী ছিলেন বেলাল উদ্দিন ও হেলাল উদ্দিন এবং ৪র্থ রেফারী ছিলেন কায়সার রশিদ লালু। আগামীকাল ৫ই ফেব্রুয়ারী বালুখালী রক স্টার ফুটবল একাদশ ও হোয়াইক্যং ক্রীড়া পরিষদ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###