উখিয়ায় সাংবাদিকদের মতবিনিময় সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফারুক আহমদ : উখিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার নামক এনজিও। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে মুক্তি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উক্ত সংস্থার প্রধান নির্বাহী বিমল সরকার দে, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিন, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, রফিক উদ্দিন বাবুল, ফারুক আহমদ, গফুর মিয়া চৌধুরী ও নুর মোহাম্মদ সিকদার।

সভায় এনজিও মুক্তির নির্বাহী প্রধান বলেন, বর্তমানে তাদের ৩০টি কর্মসূচী রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় জনগোষ্ঠির মাঝে চালু রয়েছে।