জসিম উদ্দিন টিপু : হ্নীলায় প্রাইমারী স্কুল ও হেফজ বিভাগে পড়–য়া এক শিক্ষার্থী স্থানীয় বখাটে যুবকের প্ররোচনায় পড়ে গত ৪দিনধরে নিখোঁজ রয়েছে। এই ব্যাপারে থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ১লা জুন টেকনাফের হ্নীলা নাটমোরা পাড়ার শাহ আলমের পুত্র, হ্নীলা চৌধুরী পাড়া বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র এবং রসুলাবাদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ শাহীন (১৫) কে একই গ্রামের ইব্রাহীম খলিল প্রকাশ নুনুর পুত্র শামীম মাদ্রাসা হতে ফুঁসলিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। নিখোঁজ শিক্ষার্থীকে সম্ভাব্য স্থানে খোঁজার পর গত ৪দিনধরে কোথাও পাওয়া যায়নি। সে পরিবারে ৩ ভাইয়ের মধ্যে সবার বড়। সে হারিয়ে যাওয়ার সময় পরনে একটি জার্সি গায়ে ছিল। প্ররোচনা দিয়ে শিক্ষার্থী নেওয়া যুবক খুবই চালাক এবং বখাটে টাইপের।
৪ঠা জুন নিখোঁজ শিক্ষার্থীর দাদা মৃত মোঃ হাসানের পুত্র মোঃ ইদ্রিস (৬৫) বাদী হয়ে স্থানীয় ইব্রাহীম খলিল প্রকাশ নুনুর পুত্র শামীমকে বিবাদী করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীর দাদা জানান, আমার নাতি নিয়মিত স্কুল এবং হেফজখানায় আসা-যাওয়া করছে। হঠাৎ কোন মহলের ইশারায় এই বখাটে যুবক কোথাও নিয়ে গেছে কিনা সন্দেহ জাগছে।
কোন সুহৃদ ব্যক্তি উপরের ছবির শিক্ষার্থীর সন্ধান পেলে নিম্মোক্ত মুঠোফোন (০১৯৬৪-৩২২৮০৯) নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় আহবান জানানো হয়েছে। ###
