হ্নীলার এক ছেলে মালয়েশিয়ায় নিরুদ্দেশ হওয়ায় পরিবারে অজানা আতংক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলার এক ছেলে মা-বাবাকে সাবলম্বী করার লক্ষ্যে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পর আকস্মিকভাবে নিরুদ্দেশ হওয়ায় পরিবারে অজানা আতংক বিরাজ করছে। পুত্র শোকে মা বিষম অসুস্থ হয়ে পড়েছে। কোন পরিচিত জন বা সুহৃদ ব্যক্তি এই ছেলের সন্ধান পেলে পরিবারকে অবহিত করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।
জানা যায়,২০১৫ইং সালে টেকনাফ উপজেলার হ্নীলা ৬নং ওয়ার্ড ঊলুচামরী এলাকার ছিদ্দিক আহমদ ও জুহুরা বেগম দম্পতির ৪ ছেলে ২ মেয়ের মধ্যে সবার বড় ছেলে মোঃ ইসমাঈল (২৬) পরিবারের অভাব-অনটন দূর করার লক্ষ্যে দালালের খপ্পরে পড়ে সাগর পথ দিয়ে মালয়েশিয়া পাড়ি জমান। সেখানে কর্মসংস্থানের পর বাড়ির সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করে এবং টাকা-পয়সা প্রেরণ করেন। এভাবে চলতে চলতে ২০২০সালের রমজান মাসের শুরুর দিকে ইসমাঈল হঠাৎ ফোন করে খালা ছেনুয়ারাকে জানান, আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। প্রায় ৬-৭মাস সেখানে জেল খাটার পর হঠাৎ একদিন মাকে ফোন করে বলেন, এখন আমাকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাচ্ছে। আমার জন্য টাকা-পয়সা যোগাড় করেন যাতে দেশে ফিরে আসতে পারি। এরপর থেকে প্রায় ৬মাস ধরে নিরুদ্দেশ হয়ে পড়েছে। পরিবারের লোকজন তার কোন ধরনের খবর না পেয়ে অজানা আতংকে রয়েছে। পুত্র শোকে মা এখন বিছানায় কাতরাচ্ছে। মালয়েশিয়া প্রবাসীরা এই ছেলের কোন ধরনের খবর পেলে তারা মামা বাদশা-০১৮৫২-৯০৫২৯৬, সাদ্দাম হোসাইন-০১৮২৫-১৬২৮০১, হুমায়ূন রশিদ-০১৮১১-৩৬৪৬৪৬ এই নাম্বার সমুহে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। ###