আজ টি-টুয়েন্টি সিরিজের ৫ম ম্যাচ ; শেষ হাসি হাসতে চায় নিউজিল্যান্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ৫ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। চার ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশ শেষ ম্যাচে আনতে পারে একাধিক পরিবর্তন। তবে শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে চায় নিউজিল্যান্ড। ঝুঁকি না নেওয়া আর একাদশের বাইরে থাকাদের সুযোগ দেওয়ার ভাবনায় সাকিব আল হাসান,মুস্তাফিজুর রহমান,নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন যেতে পারেন একাদশের বাইরে। সেক্ষেত্রে সৌম্য সরকার, শামীম হোসেন, তাসকিন আহমেদ তো বটেই, অতিরিক্ত তালিকায় থাকা আমিনুল ইসলাম বিপ্লবেরও ম্যাচ খেলার সুযোগ তৈরি হতে পারে।

প্রথম ম্যাচে ৬০ রানে গুটিয়ে যাওয়ার পর তারা যেভাবে দ্রুত মানিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং সীমিত সামর্থ্য নিয়েও বাংলাদেশকে বারবার চ্যালেঞ্জ জানিয়েছে, তাতে আরেকটি জয় পাওয়াও তাদের জন্য খুবই সম্ভব। দারুণ পেশাদার দলটি মরিয়া থাকবে সেই চেষ্টায়। শেষ ম্যাচে তাদের একাদশে দেখা যেতে পারে পেসার ম্যাট হেনরিকে। তবে এই সিরিজে তাদের পেসারদের ভূমিকা এখনও পর্যন্ত সামান্যই। তিন স্পিনার এজাজ প্যাটেল, কোল ম্যাকনকি ও রাচিন রবীন্দ্র মিলে যথেষ্ট কঠিন সময় উপহার দিয়েছেন বাংলাদেশকে। শেষ ম্যাচেও তারা চাইবেন নিজেদের মেলে ধরতে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু যথারীতি বাংলাদেশ সময় বিকেল চারটায়।