হ্নীলায় প্রতারক চক্রের সাজানো দাখিল পরীক্ষার্থী অপহরণ চেষ্টা নাটকের ব্যাখা ও প্রতিবাদ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ ২৪ পেইজে হ্নীলা দাখিল পরীক্ষার্থী অপহরণ চেষ্টা শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা পাওনা টাকা না দেওয়ার জন্য মাওলানা ও দাখিল পরীক্ষার্থী নামধারী প্রতারক চক্রের সাজানো নাটক। আমরা এসব বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ismail TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রকৃত ঘটনা হচ্ছে, ঘটনার নায়ক ইসমাঈল পরিচিত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজুহাতে পরের ১৫ দিনের মধ্যে পরিশোধ করে দেওয়ার আশ^াসে গত ২৯/১০/২০১৯ সালে স্থানীয় দলিল লিখক মুন্সী ফিরোজ আহমদের মাধ্যমে ৩শ টাকার স্টাম্প মূলে ৫লাখ ৬০হাজার টাকা ধার নিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কিছু টাকা পরিশোধ করলেও পুরোপুরি টাকা গুলো পরিশোধ করে নাই। তার সাথে টাকার জন্য যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেনা বরং লুকিয়ে থাকে। চলতি মাসের ১১ মে সন্ধ্যা সাড়ে ৬টারদিকে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মোঃ ইসমাইলের বাড়িতে আমরা পাওনা টাকার জন্য যায়। সেখানে ডাকতে ডাকতে তার ইসমাইলের মেয়ে ইশরাত (৭) বাড়ির ভিতর থেকে বারান্দায় আসে তখন তাকে বলি তোমার আব্বা কি বাড়িতে আছে। সে বলে বাড়িতে নাই। তখন তাকে বলি তোমার আব্বু বাড়িতে আসলে আমাকে একটা মোবাইলে কল করতে বলিও আমার খুব টাকার দরকার। পাওনাদার আমাকে খুব বেশি বিরক্ত করতেছে।
3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় ইসমাইলের ভাগিনা ও দাখিল পরীক্ষার্থী রিদুওয়ান বাড়িতে ডুকে পড়ে। তখন রিদওয়ানকে বলি যে তোমরা সবাই জান তোমার মামা মোঃ ইসমাইল থেকেই ধার নেওয়া ৫লাখ ৬০হাজার টাকা পাইতেছি। দিয়ে দিবে বলে বলে দিতেছেনা। তুমি মোবাইল থেকে একটা ফোন কর। আমার মোবাইল রিসিভ করতেছেনা। তখন সে রেগে উঠে বলে তোমার টাকা তুমি খুজে দেখ আমি কেন বলব। তখন রিদুওয়ানের সাথে আমাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমাদের বাড়ি থেকে টেনে বাহির করে দেয়। তখন হাতাহাতি হলে তার মাথায় একটু আঘাত পাই। পরে বাড়ি থেকে তাকে হ্নীলা ষ্টেশনে নিয়ে চলে আছি এবং ডাক্তারের নিকট চিকিৎসা ও ওষুধ দিয়ে ষ্টেশন থেকে আমরা যে যার মত চলে যায়। সে তার মত তার বাড়িতে চলে যাই। উল্লেখ্য,উক্ত রিদুওয়ানের বিষয়ে চেয়ারম্যানের কাছে আগামী শনিবার বিচারের কথা রয়েছে।
1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
পরে হঠাৎ টেকনাফ ২৪ পেইজ থেকে রিদুওয়ান ও তার পিতার স্বাক্ষাতকার দেখে আমরা হতবাক। আমার পাওনা টাকা না দেওয়ার জন্য মাওলানা ও দাখিল পরীক্ষার্থীসহ প্রতারক চক্র এই মিথ্যা, বানোয়াট সংবাদের আশ্রয় নিয়েছে। অপরের হকের টাকা লুটে খাওয়ার জন্য জঘন্য মিথ্যাচারের আশ্রয় নেওয়ার কারণে আজ দেশ, জাতি, সমাজ আজ অন্ধকারে ডুবছে। আমরা এসব মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উক্ত মিথ্যা সংবাদে কাউকে বিভ্রান্ত না নেওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী :
আছমত আলী
পিতা কবির আহমদ
৩নং ওয়ার্ড,
মোঃ ফায়সাল প্রকাশ বাপ্পি
পিতাঃ মাহমুদুর রহমান
৫নং ওয়ার্ড
মোঃ তারেক
পিতাঃ আবুল কালাম
৫নং ওয়ার্ড, হ্নীলা, টেকনাফ।