কক্সবাজার ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি সভা নাইক্ষ্যংছড়িতে অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

শামীম ইকবাল চৌধুরী : কক্সবাজারের ৩৬তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি সভা এবার নাইক্ষ্যংছড়িতে অনুষ্ঠিত।

গত ২৯ অক্টোবর শনিবার দুপুরে ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৩৬ তম সম্মেলনের প্রস্তুতি সভা এবার নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউজ সংলগ্ন আল্ মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ ও এতিমখানায় অনুষ্ঠিত হয়।
22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্মেলন কক্সবাজার শাখার সভাপতি ও ধনখালি মাদ্রাসার পরিচালক মাওঃমুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওঃমুহছেন শরীফ এবং রামু চাকমারকুল মাদ্রাসার পরিচালক মাওঃসিরাজুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি আল্ মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ ও এতিমখানায় পরিচালক মাওলানা জালাল উদ্দীন ফারুকী প্রমূখ।