হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহর ৯২তম বার্ষিক সভা ২১-২২ ফেব্রুয়ারী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : জেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়ার দুইদিন ব্যাপী ৯২তম বার্ষিক সভা আগামী ২১-২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বহু দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুর্জুগানের দ্বীনের শুভাগন এবং মূল্যবান তাকরীর পেশ করবেন। এছাড়া উক্ত বার্ষিক সভার সমাপনী দিনে দাররায়ে হাদিস উত্তীর্ণ এবং হিফজে কালঅমুল্লাহ সমাপ্তকারীদের দস্তাবন্দি অর্থাৎ পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ এই ধর্মীয় মহৎ বার্ষিক সভায় অংশ-গ্রহণের জন্য সকল মুসলিম ভাইদের প্রতি বিশেষ দ্বীনি দাওয়াত দিয়েছেন।