হ্নীলায় পাহাড় হতে লুট করা গরুসহ এক দূবৃর্ত্ত আটক ; প্রভাবশালীরা ছিনিয়ে নিল আসামী!

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক : হ্নীলা মরিচ্যাঘোনা এলাকার একটি স্বশস্ত্র দূবৃর্ত্ত দল বাহারছড়া এলাকা হতে গরু লুট করে পাহাড়ে অবস্থানের খবর পেয়ে স্থানীয় মেম্বারের সহায়তায় জনতা গরু ২টি উদ্ধারসহ দূবৃর্ত্ত দলের এক সদস্যকে ধরে এলাকায় নিয়ে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ আসার আগে স্থানীয় প্রভাবশালীরা মিলে দূবৃর্ত্ত গ্রæপের সদস্যকে ছিনিয়ে নিয়ে যায়।

হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ জানান,২রা এপ্রিল বিকাল সাড়ে ৪টারদিকে হ্নীলা মরিচ্যাঘোনা পাহাড়ে স্থানীয় আব্দুল গফুরের পুত্র মোহাম্মদ শফিক, আলী আকবর পাড়ার আব্দুল মজিদের পুত্র আব্দুল্লাহ এবং মরিচ্যাঘোনার আহমদ হোছন ওরফে দোয়াশির পুত্র সাইফুল ইসলামসহ ৪/৫জন স্বশস্ত্র দূবৃর্ত্ত ২টি গরু নিয়ে পাহাড়ে অবস্থান করতে দেখে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় ২টি গরুসহ আব্দুল গফুরের পুত্র মোহাম্মদ শফিককে ধরে লোকালয়ে নিয়ে আসে। এরপর বিষয়টি যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশের টিম ঘটনাস্থলে আসার জন্য রওয়ানা দেয়।

এরই মধ্যে আলী আকবর পাড়ার জনৈক জাকারিয়া পেশী শক্তির দাপট দেখিয়ে একটি গ্রæপ নিয়ে এসে জনতার হাতে আটক দূবৃর্ত্ত দলের সদস্যকে নিয়ে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত গরু ২টি পেলেও দূবৃর্ত্ত দলের সদস্য শফিককে পায়নি। ডাকাতের সাথে যদি স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশ থাকে তাহলে এদেশের খেটে খাওয়া মানুষের নিরাপত্তা কে দেবে বলে সচেতন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত জাকারিয়ার বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করে পাওয়া যায়নি।

স্থানীয় মেম্বার আরো জানান,এখন তাদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। এসব অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি। ###