ফরিদুল আলম : টেকনাফে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা সাবরাং ঊপকূলীয় কালা মেম্বারের চরে অভিযান চালিয়ে ৪২হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়,২২সেপ্টেম্বর (বুধবার) ভোররাত আড়াই টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ (বিসিজি) স্টেশন মিয়ানমার হতে সাগর পথে মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সাবরাং কাঁটাবুনিয়া কালা মেম্বারের চর সংলগ্ন এলাকায় অভিযানে যায়। হঠাৎ একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সমুদ্র হতে সাগর পাড়ে ভিড়ার সময় সন্দেহজনক মনে হলে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি জানতে পেরে উক্ত কাঠের নৌকা থেকে সাদা রংয়ের একটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে ৪২হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
