হ্নীলায় ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জন্য সরঞ্জামাদি বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (পিপিপি) প্রকল্পের আওতায় ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ব্যক্তিগত সুরক্ষামূলক, সন্ধান ও উদ্ধার সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

২০অক্টোবর সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে ইউনিয়নের ৯টি ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ব্যক্তিগত সুরক্ষামূলক,সন্ধান ও উদ্ধার সরঞ্জামাদি বিতরণ উপলক্ষ্যে এক সভা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্যানেল চেয়ারম্যান-১ এবং ৬নং ওয়ার্ড মেম্বার আবুল হোছনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

BDRS 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টেকনাফ উপজেলা (পিপিপি) প্রকল্পের ফিল্ড অফিসার মোহাম্মদ রিশারত আলীর সঞ্চালনায় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাফর আলম, ১নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বশির আহমদ মেম্বার, ২নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বেলাল উদ্দিন মেম্বার, ৩নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মেম্বার,৪নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হোছাইন আহমদ মেম্বার,প্যানেল চেয়ারম্যান-২ এবং ৫নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম মেম্বার,৭নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল হোছাইন মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার (১,২ ও ৪নং ওয়ার্ড) রাহামা আক্তার,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টেকনাফ উপজেলা কমিউনিটি অর্গানাইজার (সি/ও) সাদ্দাম হোসাইন,ভলান্টিয়ার মোহাম্মদ নুর বাপ্পী এবং ৯টি ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

এতে বক্তারা বলেন,বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি (পিপিপি) প্রকল্প দুর্যোগকালীন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য/সদস্যাদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক,সন্ধান ও উদ্ধার সরঞ্জামাদি বিতরণ করেছেন তা দুর্যোগকালীন সময়ে যথাযথ ব্যবহারের পর যত্ন সহকারে সংরক্ষণের উপর গুরুত্বরোপ করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ৯টি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট সরঞ্জামাদি বিতরণ করা হয়। পরে তা স্ব স্ব ওয়ার্ডে পৌঁছে দেওয়া হয়। ####