বার্তা পরিবেশক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (২০এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঈীর আলম কাজলের পরিচালনায় সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান।
আগামী ২৪ এপ্রিল পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী আগমন উপলক্ষ্যে প্রেসক্লাবের করনীয় বিষয়ক আলোচনা এবং
প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন- দৈনিক আজাদী দৈনিক যুগান্ত প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পূর্বকোণ,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শামীম ইকবাল চৌধুরী,দৈনিক যায়যায়দিন ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি ও সহসভাপতি আব্দুল হামিদ, দৈনিক বাকঁখালী দৈনিক দিনকাল প্রতিনিধি ও প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঈীর আলম কাজল, দৈনিক সকালের কক্সবাজার দৈনিক মানবজমিন প্রতিনিধি ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহামুদুল হক বাহাদুর,দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক সংবাদ ও প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী ,সহ-ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক কক্সবাজার ৭১ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, দৈনিক রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ,দৈনিক ইনানী প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ দৈনিক সমুদ্রবার্তা প্রতিনিধি এম আবু শাহমা।
