হ্নীলা সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক :হ্নীলা সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। জানা যায়, ১জানুয়ারী সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে বই বিতরণ উৎসব উপলক্ষ্যে ক্ষুদে শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন ও এসএমসি সদস্য ফরিদ আলম। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দরগাহ সিএমবি মসজিদের ঈমাম মৌলভী কলিম উল্লাহ, সহকারী শিক্ষিকা জোবেদা পারভীন, সেলিনা আক্তার ও ছাবেকুন নাহার প্রমূখ। নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্লে বাড়ি ফিরতে দেখা গেছে। ###