বিশেষ প্রতিবেদক : হ্নীলায় এক এসএসসি পরীক্ষার্থী অপহরণের পক্ষকাল পার হলেও পরীক্ষার সময় ঘনিয়ে আসায় ভিকটিম উদ্ধার না হওয়ায় পরিবার ও অভিভাবকদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে অবিলম্বে উদ্ধার করে পরীক্ষায় অংশ-গ্রহণের সুযোগ দানের জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।
সুত্র জানায়, চলতি মাসের গত ৩রা এপ্রিল সকালে হ্নীলা দরগাহ পাড়ার আবুল কালাম আলমের ২য় মেয়ে মিতালী ফারজানা মিসু হ্নীলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ক শাখার ছাত্রী এবং ঈদের পর শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থী কোচিং করতে যাওয়ার সময় স্থানীয় পুরান রোহিঙ্গা বশির আহমদের পুত্র খাইরুল আমিনের নেতৃত্বে একটি গ্রুপ জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই মেধাবী ছাত্রীর এসএসসি পরীক্ষায় অংশ-গ্রহণ নিশ্চিত করার জন্য পরিবারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ থাকা সত্তে¡ বিশেষ প্রভাবশালীদের ছত্রছায়ার কারণে অপহরণকারীদের বেপরোয়া তৎপরতায় অপহৃত মেয়েকে ফিরে পাওয়া যাচ্ছেনা। এদিকে ২০২৩সালের এসএসসি পরীক্ষার দিনক্ষণ ঘণিয়ে আসলেও এই ব্যাপারে আইনগত সহায়তা গ্রহণের পরও তথ্য-প্রযুক্তির যুগে ভিকটিম উদ্ধার না হওয়ায় পরিবার চরমভাবে হতাশ হয়ে পড়েছে।
অপহৃত ছাত্রীর পিতা আবুল কালাম আলম বলেন, আমরা শিক্ষা-দীক্ষা গ্রহণের সুযোগ না পেলেও বর্তমান শিক্ষাবিহীন অচলাবস্থার যুগে মেয়েকে একটি হলেও শিক্ষার সার্টিফিকেট অর্জনের সুযোগ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা ছিল। কিন্তু অপহরণকারী চক্র আমার সে স্বপ্ন ভেঙ্গে মেয়েকে অনিশ্চিত জীবনে ফেলে দিল। আসন্ন এসএসসি পরীক্ষা শুরুর আগেই আমার মেয়েকে দ্রæত উদ্ধার করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের সুযোগ দানের জন্য স্থানীয় আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবার। ###
