হোয়াইক্যং সিএনজি মাহিন্দ্রারা টমটম সমবায় সমিতির ইফতার সামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোয়াইক্যং সিএনজি মাহিন্দ্রারা টমটম সমবায় সমিতির সদস্যসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ মে বিকাল ৫টায় হোয়াইক্যং আলহাজ্ব মরহুম মোস্তাক আহমদ চৌধুরী মার্কেটের ২য় তলায় সিএনজি মাহিন্দ্রারা টমটম সমবায় সমিতির অফিসে সংগঠনের সদস্য ও গরীব-দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সভাপতি মোহাম্মদ আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবুল হাশেমের পরিচালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি কবির আহমদ,কোষাধ্যক্ষ বশির আহমদ,উপদেষ্টা জিয়াউল হক জিয়া প্রমুখ। উপস্থিত সবাইকে মাহে রমজান পালন ও রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানানো হয়। আলোচনা শেষে সংগঠনের সদস্য ও গরীব দুস্থ ৭শ জনসাধারণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।