বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং খারাংখালীর শীর্ষ ইয়াবা-অস্ত্র কারবারী মাদক ও হত্যা মামলার পলাতক আসামী মেজর অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে।

গত ৭ জুলাই দুপুর ১টারদিকে কক্সবাজর টেকনাফের হোয়াইক্যং খারাংখালী এলাকায় এডভোকেট শাহ আলম মার্কেটের বিসমিল্লাহ গ্লাস হাউস এন্ড থাই এ্যালুমিনিয়াম এর সামনে কতিপয় অপরাধী অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে হোয়াইক্যং খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার জকির আহমদের পুত্র আসামী আব্দুর রহিম প্রকাশ মেজর (৩৪)কে গ্রেফতার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক, ২টি ওয়ানশুটার গান ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসমী আব্দুর রহিম প্রকাশ মেজর টেকনাফের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী । সে টেকনাফের মাদক ও অস্ত্রের গডফাদার হিসাবে পরিচিত এবং একাধিক মাদক, অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামী । তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মাদক মামলা, ১টি অস্ত্র মামলা, ২টি হত্যা মামলা, ১টি বিশেষ ট্রাইব্যুনাল আইনের মামলা রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
