বার্তা পরিবেশক : গত ১৩ ডিসেম্বর বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ১৪ ডিসেম্বর দৈনিক রূপসীগ্রামসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত “টেকনাফে অতিরিক্ত মদপানে জেলের মৃত্যু”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা এলাকার শত্রæমহল কর্তৃক পরিকল্পিতভাবে সাজানো অপপ্রচার।
প্রকৃত ঘটনা হচ্ছে,১৩ডিসেম্বর রাতের প্রথম প্রহরের দিকে হ্নীলা জালিয়াপাড়ায় শিরমনি জলদাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। শিরমনি জলদাসের বাড়িতে আমার পরিবারের লোকজন দাওয়াত পায়। উক্ত বাড়ির মেহেদী অনুষ্ঠানে আমার পরিবারের ছেলেদের সাথে কিছু মানুষের তর্ক-বিতর্ক হয়। মিলন জলদাস ও আমি চন্দ্রনাথ দাশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর ভাতিজা ও ভাগিনাদের ডেকে বাড়িতে নিয়ে আসি। এরপর বাড়ির সামনে দাড়িয়ে কথা বলার সময় তিনি হঠাৎ ঢলে পড়ে যান। তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত অবস্থায় তিনি স্বাভাবিকভাবে ইহলোক ত্যাগ করেন। তাকে ধর্মীয় রীতি অনুসারে সৎকার করা হয়।
এলাকার একটি শত্রæমহল এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে তিনি অতিরিক্ত মাদক সেবনে মারা গেছেন বলে বিভিন্ন সংবাদকর্মীদের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের পাশাপাশি পরিবার-পরিজনকে সামাজিকভাবে হেয়পন্ন করার অপচেষ্টা চালিয়েছে। আমি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
চন্দ্রনাথ দাশ
পিতা-মৃত সুধীর দাশ
জালিয়া পাড়া, হ্নীলা, টেকনাফ।
####
