হোয়াইক্যং ঊনছিপ্রাং ব্রীজের নীচ হতে ৩০হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে বিজিবি জওয়ানেরা ঊনছিপ্রাং ব্রীজের নিচে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়,গত ২০নভেম্বর বিকাল সাড়ে ৫টারদিকে পাচারের উদ্দেশ্যে মওজুদের সংবাদ পেয়ে ঊনছিপ্রাং বিওপির বিশেষ একটি টহল দল বাজার সংলগ্ন ব্রীজের নীচে অভিযানে যায়।এসময় ব্রীজের নীচে বেইজের উপর একটি পরিত্যক্ত বস্তা দেখতে পায়। তা উদ্ধার করা হলেও কোন পাচারকারীকে পাওয়া যায়নি। উক্ত বস্তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। ###