সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা উত্তর শাখার আওতাধীন সাংগঠনিক ৭ ও ৮নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের কমিটি গঠিত হয়েছে।
২৬ মার্চ বিকাল ৩টায় হ্নীলা পূর্ব পানখালী প্রবাসী বিএনপির সহসভাপতি হাজী ফরিদ আহমদের বাস ভবনে হ্নীলা উত্তর শাখা যুবদলের ৭ ও ৮নং সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্নআহবায়ক আবু হুরাইরা শামীমের পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রবাদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি-এডভোকেট হাসান ছিদ্দিকী।

বিশেষ অতিথি-উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক-শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক-এডভোকেট সেলিমুল মোস্তফা,যুগ্নসম্পাদক- মোহাম্মদ আলী মেম্বার, হ্নীলা উত্তর শাখা বিএনপির আহবায়ক-আলী আহমদ মেম্বার, দক্ষিণ শাখা বিএনপির সভাপতি-নুরুল আমিন চৌধুরী, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক আলী আকবর মেম্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- এইচ এম ওসমান গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, সাবরাং ইউনিয়ন বিএনপির আহবায়ক-আব্দুল গফুর, কক্সবাজার জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক-আব্দুল আমিন আবুল, টেকনাফ উপজেলা বিএনপি সদস্য হাজী দিলদার আহমদ মেম্বার, হ্নীলা উত্তর শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক-আবু তালেব, টেকনাফ উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক-ফায়সাল আমিন দূর্জয়, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব-ওমর সাদেক, মক্কা বিএনপির সহসভাপতি-হাজী ফরিদ আহমদ, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক-মোক্তার হোসেন বাপ্পীম কক্সবাজার জেলা যুবদলের সদস্য লোকমান হাকিম।

এছাড়া বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক-হেলাল উদ্দিন, হ্নীলা উত্তর শাখা বিএনপির যুগ্নআহবায়ক-আবু তালেব,আব্দুল হাই,টেকনাফ উপজেলা বিএনপির সদস্য মোঃ রাসেল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি-আব্দুল গফুর, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মৌলভী হোছাইন আহমদ, হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক সেলিম সর্দার, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া, সাবরাং ইউনিয়ন যুবদলের আহবায়ক- মোহাম্মদ শব্বির, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক- রফিকুল ইসলাম হৃদয়, সদস্য সচিব আনোয়ার হোছন, টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক আনোয়ার পাশা, টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক-হেলাল উদ্দিন, হ্নীলা উত্তর শাখা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য সাঈদুল ইসলাম সাঈদ, হ্নীলা উত্তর শাখা ছাত্রদলের সভাপতি-শামসুল আলম বাদল, সাবরাং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি- মোহাম্মদ শফিক, হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়ক জামাল হ্ছোাইন, আব্দুর রহিম কাজু, সরওয়ার কামাল, মোহাম্মদ হোছাইন, শফিকুল ইসলাম বাপ্পী, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের যুগ্নআহবায়ক-শফিকুল ইসলাম, হ্নীলা উত্তর শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান কৌকব,মোহাম্মদ শাহ,হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক- মোজাহিদ প্রমুখ।

এতে বক্তারা বলেন,আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ আজ দিশেহারা। স্বাধীনতার ৫০বছর পার হয়ে গেলেও দেশের মানুষ এখনো স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি। আওয়ামী বাকশাল সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। তাই তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির কর্ণধার, সাবেক সাংসদ আলহাজ¦ শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। বর্তমানে আওয়ামী লীগ বিরোধী জোর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে উপজেলা বিএনপি এবং যুবদল নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত নেতাকর্মীদের নেতৃত্বে আনার আহবান জানান।

এরপর পৃথকভঅবে শুরু হওয়া ২য় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আব্দুল হক আহবায়ক, মোঃ জুনাঈদ সিনিয়র যুগ্নআহবায়ক এবং মাঈন উদ্দিনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা উত্তর শাখার আওতাধীন ৭নং সাংগঠনিক ওয়ার্ডের কমিটি গঠিত হয়।
অপরদিকে নুরুল আমিন আহবায়ক, সিনিয়র যুগ্নআহবায়ক মনোয়ার হোসেন, যুগ্নআহবায়ক মামুনুর রশিদ, হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ৮নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের কমিটি গঠিত হয়। ###
