বার্তা পরিবেশক : হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের ৩ এবং ৪নং ওয়ার্ডের ইফতার মাহফিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২য় অধিবেশনে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে।
গত ২৩মে বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকায় লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগের ৩ এবং ৪ নং ওয়ার্ডের ইফতার মাহফিল সম্মেলন ও কাউন্সিল ২০১৯ইং অনুষ্টিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দু রহিম লালু, হোয়াইক্যং ইউনিয়নের আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর চৌধুরী, যুগ্ন আহবয়াক মাষ্টার ফরিদুল আলম, যুগ্ন আহবায়ক বশির আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সদস্য মোবারক হোছেন হৃদয়, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক এনামুল হোছেন চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ারর হোছেন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ, সাবেক যুগ্ন আহবায়ক মোঃ ইলিয়াছ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল খলিল চৌধুরী, সাধারণ সম্পাদক হাজ্বী কফিল উদ্দিন,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবছার উদ্দিন, ফরহাদ মাহমুদ, ইব্রাহীম শহীদুল্লাহ, আরমান, রিয়াজ, আনোয়ার, মহিম, জসিম, জাহেদ হোছেন বিজয়, কামরুল ইসলাম সিকদার, হারুনুর রশিদসহ ইউনিয়নের নেতা কর্মী এবং বিভিন্ন ওয়ার্ড সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে ২য় অধিবেশন শুরু হয়।
এতে হোয়াইক্যং ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন, সহসভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ আয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মোঃ আব্দুল্লাহ, রহমত উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ আকিব, উপ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ এবং এনায়েত উল্লাহকে প্রচার সম্পাদক করে ১১সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।
অপরদিকে হোয়াইক্যং ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি কেমংলা চাকমা, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্নসাধারণ সম্পাদক মানিক চাকমা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রবি ধর এবং এলেক্স জয়কে প্রচার সম্পাদক করে ৭সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।
