প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন শাখার পূর্ব নির্ধারিত বর্ধিত সভা মূলতবি করা হয়েছে। ২২ আগস্ট সন্ধ্যা ৬ টায় হোয়াইক্যং কমিউনিটি সেন্টারে স্বতঃস্ফুর্তভাবে ইউনিয়ন কমিটির সকল সদস্য ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দের নিয়ে এ সভা অনুষ্টিত হয়। হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের আহŸায়ক হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে যুগ্ন আহŸায়ক মাষ্টার ফরিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদ সেলিম সিকদার, সদস্য যথাক্রমে আজিজুল হক, আব্দু রহিম লালু, গোলাম আকবর মেম্বার, কামাল উদ্দিন বাচু ও হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এনামুল হক।
১ নং ওয়ার্ড আওয়ম ী লীগের সভাপতি নুরুল আমিন সিকদার, সাধারণ সম্পাদক আবু তাহের, ২ নং ওয়ার্ডের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, সাধারণ সম্পাদক মোঃ তাহের ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাহ আলম,যুগ্ন সম্পাদক আজগর আলী লালু, ৪ নং ওয়ার্ডের সভাপতি আলম শাহ, সাধারণ সম্পাদক মোঃ রশিদ, ৫ নং ওয়ার্ড সভাপতি কামাল উদ্দিন বাচু, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ৬ নং ওয়ার্ড সভাপতি আবুল হোছন, সাধারণ সম্পাদক শামসুদদ্দিন, ৭ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি তালেব আলী সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দু সামাদ ৮ নং সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক আহমদ হোছন, ৯ নং ওয়ার্ডেও সভাপতি নুর আহমদ ডিলার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকের আহমদও উপস্থিত থেকে সভাকে শতভাগ শফল করে তুলেন।
সভায় বিকেল ৪ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সন্ধ্যায় ৬ টা পর্যন্ত অপেক্ষা করেন উপস্থিত নেতৃবৃন্দ। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সভায় ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেন নি। তাই বর্ধিত সভা মূলতবি ঘোষণা করেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
