হুমায়ুন রশিদ : টেকনাফের হোয়াইক্যংয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২০হাজার ইয়াবা বড়ি নিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
জানা যায়, ২০ ফেব্রুয়ারী বিকাল ৫টায় কক্সবাজারের নবগঠিত র্যাব-১৫ এর একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ বøকের বাসিন্দা আলী আহমদের পুত্র মোঃ রজিহম উল্লাহ (৩২) ও হোয়াইক্যংয়ের বালুখালী পাড়ার মৃত সেকান্দর আলীর পুত্র ছৈয়দ আহমদ (৫৫) আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানার হস্তান্তর প্রক্রিয়া চলছে।
