টেকনাফে ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় গাঁজাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পাচারের সময় গাঁজাসহ স্থানীয় এক পাচারকারীকে আটক করেছে।

সুত্র জানায়, ১লা মার্চ বিকাল আড়াই টারদিকে টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন পুলিশের এসআই (নিঃ) সাব্বির হাছান ভুইয়ার নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের এ-বøকে অভিযান চালিয়ে জাদিমোরার স্থানীয় মোঃ জামাল হোসেনের পুত্র মোঃ রমজান (২৫) কে ১০হাজার টাকা মূল্যমানের ১১০পুরিয়া গাঁজাসহ আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃত পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে ১৬ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলঅম তারিক নিশ্চিত করেন। ###