হোয়াইক্যংয়ে ডাম্পারের ধাক্কায় হতাহত ২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

জিয়াউল হক জিয়া, হোয়াইক্য :

টেকনাফের হোয়াইক্যং হেলপার চালকের বেপরোয়া ডাম্পারের ধাক্কায় হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আজিজুল করিম নিহত হয়েছে। সে হোয়াইক্যং চেকপোষ্টের মোস্তফা কামালের ছেলে। আহত হয়েছে একই শ্রেণীর ছাত্র মোঃ নাসিম। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে ২২ মার্চ রাত ১০ টায় হোয়াইক্যং বাজার সত্বরে। জানা গেছে, নয়াবাজার জৈনক মালিকের একটি ডাম্পার চালকের পরিবর্তে হেলপার দিয়ে গাড়ি চালালে ফুটপাতে সওজের জায়গা গড়ে উঠা দোকানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এ ছাত্রটি মারা যায়। অপর আহত ছাত্রকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ জানিয়েছে গাড়িটি পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক গাড়িটি জব্দ করার প্রচেষ্টা চলছে। এ দিকে সওজের জায়গা নজির আহমদের গড়ে তোলা অহরহ অবৈধ দোকানকেও দায়ী করেছেন স্থানীয়রা