হোয়াইক্যংয়ে জাতীয় শ্রমিকলীগ ও হ্নীলা পূর্ব পানখালী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা জুন কান্জরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে এক আলোচনা সভায় শ্রমিকলীগের ওয়ার্ড সভাপতি জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন বাচু, হোয়াইক্যং ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল খলিল চৌধুরী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাজ্বী কফিল উদ্দিন, স্থানীয় বঙ্গবন্ধু ঐক্যপরিষদের সভাপতি নুরুল বশর বদি, আওয়ামীলীগ নেতা সৈয়দ হোসেন সিকদার, আব্দুল শুক্কুর কোম্পানী। ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মনু, ২ নং ওয়ার্ড শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আযাদ, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়াহ প্রমূখ।
সভায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সেই সাথে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নানাবিধ আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, ডালিম, নুরুল হোসেন, শহিদ উল্লাহ ফাহাদ, কালা মিয়া, জসিম উদ্দিন, আবুল কালাম বৈদ্য, জালাল উদ্দিন নুর, মোঃ ইউনুছ, আব্দুল মোনাফ, শাহাব উদ্দিন শিহাব সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে সবাই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। মোনাজাত পরিবেশন করেন শ্রমিকলীগ নেতা হাফেজ মুফিদুল আলম।

হ্নীলা পূর্ব পানখালী বহুমুখী সমবায় সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বহুল আলোচিত ও সামাজিক সংগঠন পূর্ব পানখালী বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ জুন পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি নুরজাফরের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোহাম্মদ আলম রনির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এইচ কে আনোয়ার সিআইপি।
বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা, নুরুল আলম নুরু , প্রধান শিক্ষক মাস্টার মাহমদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক তোফায়েল আহমদ কন্ট্রাক্টর, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ নুর মোহাম্মদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় জামে মসজিদের খতীব, মাওলানা আহমদ উল্লাহ , ইসলামী সমাজ কল্যান সংসদের সভাপতি হামিদ হোছন, উপদেষ্ঠা কমিটির সদস্য মাওলানা দিলদার আহমদ, মুকতার আহমদ, কামাল উদ্দীন, জাফর আলম, নুর মোহাম্মদ, সহ সাধারন সম্পাদক আল ফয়সাল,অর্থ সম্পাদক এনামুল হক,কার্য্যকরী সদস্য জালাল উদ্দীন,নুনু, প্রমূখ। বক্তরা মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।