নিজস্ব প্রতিবেদক : টকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ এক দূবৃর্ত্তকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২৫ মার্চ ভোররাত সোয়া ৩টারদিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এস.আই(নিরস্ত্র) জায়েদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) কনস্টেবল মোঃ মিজানুর রহমান, মোঃ তানভীর হোসেন,মোঃ মাসুম বিল্লাহ,মোঃ তারিকুল ইসলাম এবং মোঃ শাওনের সমন্বয়ে গঠিত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লম্বাবিল কাচারী এলাকায় জনৈক আবুল কালামের ভাড়া ঘরে অভিযান চালিয়ে ড্রামের ভেতর হতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগানসহ ঊনছিপ্রাংয়ের সফর আহমদের পুত্র মোহাম্মদ সেলিম প্রকাশ সলিম (৪০) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,অবৈধ অস্ত্রসহ আটক দূবৃর্ত্তকে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। ###
