নিজস্ব প্রতিনিধি :
টেকনাফের সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মার্চ) সকাল
১১ টায় সাবরাং ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার জাহেদ হোসাইন, মো. রশিদ, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা, নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত, আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মীর আহমদ, সাবরাং ইউনিয়ন যুবলীগ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নুরুল আলম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হক মুন্না, সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগন বলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনে বঙ্গবন্ধু কৌশলে স্বাধিনতার ঘোষনা দিয়েছিলেন যা মুক্তিকামী বীর বাঙ্গালী বুঝে নিয়েছিল এবং সেই নির্দেশনা অনুসারেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহন করেছিল।
এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

