মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-০৭
**************
** শুরু করিলাম আমি নামে আল্লাহর
যিনি পরম করুণাময় অসীম দয়ালু অপার **
**************************
ইসলামের চিরশত্রু কতেক কাফের
ছিলো কট্টর আল্লাহ্ ও রাসূল বিরুধী –
এ আয়াতের ফলাফল হবে কার্যকর
যত কাফের ছিলো,আছে,হবে অনন্ত-আদী।
কুরানের বাণী এসো সকলে জানি –
আল্লাহ্ দিয়েছেন কাফেরদের
অন্তর ও কর্ণসমূহে মোহর এঁটে ;
যেন সত্য পথ দেখতে নাপায়,
চক্ষুসমূহে দিয়েছেন পর্দা এঁকে
দিয়েছেন তিনি কুদরতে ঢেকে!
রয়েছে নির্দিষ্ঠ কাফেরদের জন্য
আল্লাহ্ প্রদত্ত কঠোর শাস্তি –
অনন্তকাল জ্বলন্ত জাহান্নাম
তাদের কর্মফলের প্রাপ্তি।
মহান আল্লাহর ঘোষণা,করবেনা ঈমান রচনা
শান্তির নীড় ইসলামের শীতল ছায়াতলে,
কাফেরের সকল কর্ম মনগড়া ধর্ম যাবে বিফলে
নরকের জ্বলন্ত অগ্নিকুণ্ডে জ্বলবে চিরকাল অনলে।
