মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**********************************************
আয়াত নম্বর :-৬৮
***************
★★ মহান আল্লাহর নামে করছি শুরু আমি
যিনি পরম করুণাময় অসীম দয়ালু স্বামী। ★★
গরুটির বয়সের বিষয়ে –
চায় বনি ইসরাইল জানতে,
বল তোমার, প্রতিপালককে
খোলাসা করে ফুকারিতে।
বলে নবী মুসা আল্লাহর বাণী সোজা
এটি এমন গরু যা নয় বৃদ্ধ –
অল্প বয়স্কও নয়- চায় মধ্যবয়সী
হতে হবে যথাযথ সুন্দরে সমৃদ্ধ।
সুতরাং কর তোমরা পালন
আদিষ্ট হয়েছো যাহা –
পাবে কল্যাণ খুঁজে সেথায়
প্রভূর নির্দেশ মানলে তাহা।
