হুমায়ূন রশিদ : হোয়াইক্যংয়ে ঝিমংখালী বিজিবি জওয়ানেরা সীমান্তে অভিযান চালিয়ে কাঠের নৌকাসহ ৬ কোটি টাকার ইয়াবা বড়ি জব্দ করেছে।
জানা যায়, ৩ মে রাতের প্রথম প্রহর সাড়ে ১২টায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ঝিমংখালী বিওপির একটি বিশেষ টহলদল নিয়ে ৭নং সুলিশ গেইটের দক্ষিণে একটি খালে অভিযানে যায়। কিছুক্ষণ পর ৪/৫জন লোক একটি কাঠের নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্তে ডুকে পড়ে। তখন বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা লোকজন সরু দিয়ে সাতরিয়ে ওপারে চলে যায়। তখন কাঠের নৌকাটি বিজিবি জিম্মায় নিয়ে তল্লাশী করে ২টি বড় বস্তা পায়। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬ কোটি টাকা মূল্যমানের ২ লক্ষ পিস ইয়াবা পাওয়া যায়।
যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
