উপজেলা তাঁতী লীগ নেতাকে মাদক ও অস্ত্র মামলায় ফাসিয়ে হয়রানির চক্রান্ত!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে চলমান মাদক বিরোধী অভিযানে পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে মাদক ও অস্ত্র মামলায় জড়িয়ে হয়রানি অপতৎপরতা চেষ্টার তথ্য ফাঁস হয়েছে। এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেছে মাদক চোরাকারবারী চক্রের খপ্পরে পড়া ব্যক্তি।
জানা যায়, উপজেলার হ্নীলা মৌলভী বাজার পূর্বপাড়ার মোহাম্মদ হোছন প্রকাশ বাড়ুর পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ (২৮) কে পারিবারিক ও ব্যবসায়িক শত্রæতার জেরধরে বেড়িবাঁধ সংলগ্ন সাইট পাড়ার মৃত আব্দুস সালামের পুত্র হাবিব উল্লাহ, আলী আকবর পাড়ার ছিদ্দিক ফকিরের পুত্র জালাল, মৃত মিয়া হোছনের পুত্র মাহমুদুর রহমান ও মাদকের চালান খালাসে সহায়তাকারী সাইট পাড়ার মৃত আবুল হাশেমের পুত্র নুরুল আলম, আব্দুর রহমান মিলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে যোগ-সাজশ করে ইয়াবা ও অস্ত্র দিয়ে ধরিয়ে দেওয়ার চক্রান্ত করছে। হাবিব উল্লাহ ও জালালের এই জাতীয় একটি কথোপকথনের অডিও রেকর্ড রয়েছে।
এই ব্যাপারে অভিযুক্ত হাবিব উল্লাহ বলেন, জালাল আমাকে চাপ দিয়ে এই জাতীয় ঘটনা ঘটাতে চেয়েছেন। জালাল বলেন, আমি হাবিব উল্লাহ নামে কাউকে চিনিনা। এই জাতীয় ঘটনা সম্পর্কে আমি জড়িত না। এই চক্রের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জি/আর-৬১৪/২০১৬ইং, টেকনাফ মডেল থানার মামলা নং- (১৭) ০৭/১১/২০১৬ইং এবং জি/আর-৩৪৫/২০১৬ইং, টেকনাফ মডেল থানার মামলা নং-(০৫) ০২/০৭/২০১৬ইং হয়রানির শিকার হয়ে জামিনে আছেন।
এদিকে আব্দুল্লাহ দাবী করেন, ২নং স্লুুইচ গেইটের উত্তর পূর্ব পাশের্^ নাফনদীতে আমাদের একটি মৎস্য ঘেঁর রয়েছে। উক্ত ঘেঁরে লোকজন রাত কাটালে মাদক চালান খালাসে বিঘ্ন ঘটে। বিজিবি জওয়ানেরা মাদকের চালান জব্দ করলে ঘেঁরের লোকজনকে সোর্স হিসেবে সন্দেহ করায় ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ধরনের ষড়যন্ত্র থেকে বাঁচতে আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহায়তা কামনা করেছেন।
http://https://youtu.be/onBHaW9pLtI

https://youtu.be/tyrCuWqHYbQ