সড়কে যানবাহন তল্লাশীকালে গোলাগুলিতে নিহত-২: ৪টি বিদেশী অস্ত্র, সাড়ে ৪লাখ ইয়াবাসহ লরী জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : র‌্যাব সদস্যরা পানছড়ি বাজার চেকপোস্টে তল্লাশীকালে মাদকের বিরাট চালান বোঝাই যানবাহন তল্লাশী করতে যাওয়ার সময় মাদক ব্যবসায়ীরা গুলি ছোঁড়ে। র‌্যাব সদস্যরাও আত্নরক্ষার্থে গুলিবর্ষণ করে। এসময় দুই মাদক কারবারীর মৃত্যু ঘটে। 44 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবরঘটনাস্থল থেকে ৪টি বিদেশী অস্ত্র, সাড়ে চার লাখ ইয়াবাসহ তৈল বোঝাই লরী জব্দ করা হয়। নিহতরা হলেন-চট্টগ্রামের লোহাগাড়ার নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩৩)। তারা দুজনেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বলেন, সকাল ৭টার দিকে পানেরছড়া বাজার এলাকায় রাস্তার ওপর তল্লাশির সময় হঠাৎ করে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা। পরে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর দুজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিজাম উদ্দিন ও রতন রুদ্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

রামু থানার ওসি-তদন্ত মিজানুর রহমান জানান, নিহত দুই মাদক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। d 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

http://https://youtu.be/iAJsvIoWgUQ