টেকনাফে ধৃত মাদক পাচারকারীকে নিয়ে র‌্যালী, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে রিপোর্ট :

টেকনাফে মাদক পাচারের সময় বিজিবির হাতে আটক এক ব্যক্তিকে নিয়ে র‌্যালী করেছেন পৌর কর্তৃপক্ষ।
গত বুধবার সকালে জাদিমুড়া এলাকা থেকে মো. শহীদুল্লাহ(৬৫)নামে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকার এক ব্যক্তিকে আটক করে বিজিবি। পরে তার পেট থেকে বের করা হয় ২৪’শ পিচ ইয়াবা। এঘটনার পরদিন বিজিবির পরামর্শে পৌর মেয়র মো. ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তি ধৃত ব্যক্তিকে নিয়ে পৌর এলাকায় র‌্যালী করা হয়। এসময় পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর, কাউন্সিলর মনিরুজ্জমান সহ শতাধিক ব্যক্তি র‌্যালীতে অংশ নেন।
এসময় ধৃত মাদক পাচারকারীর গলায় আমি ইয়াবা পাচারকারী লিখা গলায় ঝুলানো ছিল।

পৌর মেয়র জানান, বিজিবির পরামর্শে মাদক ও মাদক পাচারকারীদের প্রতি ঘৃণা জানিয়ে উক্ত র‌্যালী বের করেন তিনি। মাদক সেবন করে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর পাচারকারীরা অর্থের লোভে যুবসমাজের হাতে মাদক তুলে দিয়ে পরোক্ষভাবে মানুষ হত্যা করছেন। তাই মাদক ও মাদক পাচারকারীদের প্রতি ঘৃণা জানিয়ে র‌্যালী করেন তিনি।
যাতে মাদক পাচারের সাথে পরে উক্ত ব্যক্তিতে থানায় সোপর্দ করা হয়।

এদিকে এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন র‌্যালীর ছবি তার ওয়ালে পোস্ট দিলে এই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
অনেকে লিখেছেন অপরাধকে ঘৃণা কর অপরাধীকে নয়। আবার অনেকে লিখেছেন বয়স্ক ব্যক্তিকে অপমানিত করা ঠিক হয়নি। আবার কেউ কেউ এটিকে সমর্থন করেছেন।

আন্তর্জাতিক এনজিও সংস্থার কর্মকর্তা শহীদ উল্লাহ লিখেছেন, না কাজটা ভালো হয়নি। কোন আইনে এমনটা করার সুযোগ নাই। টেকনাফে প্রতিদিন ধরা পড়ে, কই কাউকে তো এমনটা করা হয়নি?! এ বৃদ্ধ লোকটা অপরাধ করেছে, তার বিচার হউক কিন্তু দূরের লোক বিধায় তাকে এমন টা করা উচিত হয়নি। এভাবে কি ইয়াবা বন্ধ করা যাবে?

শাহেদ নামে একজন লিখেছেন, একটা জিনিষ বুঝলাম না, টেকনাফে কি ইয়াবা ব্যবসায়ি নাই?
ঢাকার কোন মুরব্বি ইয়াবা নিয়ে ধরা খাইছে আর তারে নিয়ে র‌্যালী বাহির করে, টেকনাফে শত শত ইয়াবা ব্যবসায়ি মাফ মুক্ত করে নিলো নিজেকে, ব্যাপার টা এমন হয়ে গেলো না।

জাতীয় ছাত্র সমাজ নেতা আব্দুল ওয়াজেদ লিখেছেন, শক্তের বক্ত নরমের জম, টেকনাফের যে কোন ইয়াবা পাচার কারী বা ব্যবসায়ীকে এভাবে শাস্তি দিন।

আবার আবির ইমরান নামে একজন লিখেছেন, সময়োপযোগী শাস্তি। এমডি জিয়া লিখেছেন, ওকে হজরত ওমরের মতো বিচার করো।

তবে বেশীর ভাগ এই কাজটিকে ভালো হয়নি বলে মতামত দিয়েছেন।