বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন শাখার সম্মানে সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
গত ৪জুন বাদে আছর বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন শাখার সম্মানে আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষ্যে এক আলোচনা সভা হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হ্নীলা হাইস্কুল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি, জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সহসম্পাদক মিজানুর রহমান সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক নোমান খান, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক, উপজেলা ছাত্রলীগ নেতা মিটন, হোয়াইক্য যুবলীগের সহসভাপতি আবু ছিদ্দিক আতিক, হোয়াইক্যং ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দিন, হ্নীলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, ছাত্রলীগ নেতা নুরুল মোস্তফা, ফরহাদ, শহিদ, শামসুল আলম শুভ,সাইফুল ইসলাম মুন্না, আল আছিয়া স্কুলের সাবেক সভাপতি -সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।।
উক্ত সভায় রমজানের তাৎপর্য্য ও সাংগঠনিক আলোচনা শেষে দেশ এবং জাতির সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলে ইফতারে মিলিত হয়।
