কোস্টগার্ড বাহিনী কর্তৃক বিপুল পরিমাণ জাটকা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ এপ্রিল ২০১৯ তারিখ ১৭৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী থানার আওতাধীন কর্ণফুলী ব্রীজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় ঐ এলাকায় একটি ট্রাক হতে ১১,৫০০ কেজি জাটকা এবং জাটকা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রæত পালিয়ে যায় বলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয় এবং ট্রাকটি সদরঘাট নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহের আইন শৃঙ্খলা, মৎস্য সম্পদ রক্ষা ও মাদক নিয়ন্ত্রন এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।