সেন্টমার্টিন মাঝের পাড়া যুব উন্নয়ন ঐক্য পরিষদ গঠন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
সেন্টমার্টিন দ্বীপে ৩১ সদশ্য বিশিষ্ঠ মাঝের পাড়া যুব উন্নয়ন ঐক্য পরিষদ নামে একটি সংগঠন করা হয়েছে।
গত ২৬ অক্টোবর শুক্রবার বাদ জুমা সংগঠন টি গঠন করা হয়। উক্ত সংগঠনের মূল উদ্যেশ্য সেন্টমার্টিন দ্বীপে সামাজিক উন্নয়ন, দ্বীপের পরিষ্কার পরিচ্ছন্নতা, দ্বীপের বিভিন্ন সমস্যা সমাধানের কাজে সব সময় কাছে থাকবে। ৩১বিশিষ্ঠ সদস্য বিশিষ্ট সংগঠনের সদস্যদের কে নিয়ে আলোচনা সাপেক্ষে মোঃ আয়াজ উদ্দীন কাজল সভাপতি,মৌঃ জয়নুল আবেদীন সাধারণ সম্পাদক, হাফেজ সাদ্দাম হোসাইন সাংগঠনিক সম্পাদক, মোঃ সোলতান আহমদ সিনিয়ার সহসভাপতি, মোঃ আব্দুল আজিজ অর্থ সম্পাদক হিসাবে একটি পূর্নাঙ্গ কমিটি করা হয়েছে।