সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

অনুপ্রবেশকারী, দূর্নীতিবাজ, মাদকের সাথে জড়িত কাউকে প্রতিনিধি না করার সিদ্ধান্ত

প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফের সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় সাবরাং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামালের সভাপতিত্বে সাধারন সম্পাদক শব্বির আহমদের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব শফিক মিয়া, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, সহ-সভাপতি আব্দুল গণি, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এজাহার মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজির আহমদ সীমান্ত, কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন নুরু, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল কালাম, জাহেদ হোসেন কালা, নুর মোহাম্মদ, হামজালাল, পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নুর হোসাইন প্রমুখ। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও নয় ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
75282234 954770311567307 5963557078269165568 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর75354795 879922235737553 4475700524838027264 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

সভায় আসন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে অনুপ্রবেশকারী, দূর্নীতিবাজ, মাদক মামলার আসামী ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কাউকে ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া নয়টি ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করার তারিখ নির্ধারন করা হয়।