হ্নীলায় মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হেলাল উদ্দিন : মানব পাচার, বাল্য বিয়ে ও নারী নির্যাতন, মানবাধিকার ও আইন সচেতনতা বৃদ্ধির লক্ষে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদে ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে এই কর্মসূচীর আয়োজন করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার রিজনাল অফিসের এল সি এল ফ্যাসিলেটেটর গোলাম কিবরিয়া, ইউপি সদস্য ফরিদুল আলম, সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগম, নাসরিন পারভিন, মর্জিনা আক্তার মদিনা, ইউপি সচিব শেখ ফরিদুল আলম, ব্র্যাকের এইচ.আর.এল.এস অফিসার নোমান উদ্দিন, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ আব্দুস সালাম, উদ্যোক্তা মোঃ ইসমাইল, স্থানীয় গন্যমান্য ব্যক্তি মুফিজুর রহমান, মৌলভী ফেরদৌস আহমদ, হেলাল উদ্দিন ও মোহাম্মদ সেলিম প্রমূখ৷
এসময় বক্তারা, করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। বক্তারা আরো বলেন বর্তমানে ব্র্যাক মানব পাচার, বাল্য বিয়ে, নারী নির্যাতন ও নারী আইন অধিকার বিষয়ক বিশেষ ভূমিকা পালন করছে বাল্যবিবাহ রোধ, যৌতুক নারী নির্যাতন সহ বিভিন্ন আইনি সহায়তা দিয়ে যাচ্ছে ।