সেন্টমার্টিন ছেড়াদ্বীপের সমুদ্র হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগওে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবার চালান উদ্ধার করেছে কোস্টগার্ড জওয়ানেরা।

সুত্র জানায়,২০নভেম্বর ভোররাত পৌনে ৩টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে অভিযানে যায়।
এসময় একটি বোটকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বোটটি ধাওয়া করলে ২টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তা সমূেেদ্র ফেলে দিয়ে মায়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যগণ সাগর থেকে ভাসমান অবস্থায় বস্তা ২টি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ১২কেজি গাঁজা ৩৫হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ (বিএন) খন্দকার মুনিফ তকি জানান,জব্দকৃত গাঁজা ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার হয়েছে। ###