মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ঠ সকাল সাড়ে ১১টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে হ্নীলা ইউনিয়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী বের হয়। উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন ১১নং টিম লিডার জমির উদ্দিন, হ্নীলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও সিপিপি সদস্য আব্দুস সালাম, স্থানীয় মুরুব্বী রহিম উদ্দিন, অলি আহমদ কালু, মোহাম্মদ শফি, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, সিপিপি সদস্য হুমায়ূন রশিদ, মোহাম্মদ ইউছুপ, আব্দুল আজিজ, শামসুল আলম, নুরুল আলম, দিলদার আহমদ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্র এই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক র্যালীতে অংশ নিয়ে হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ করেন।
অপরদিকে হোয়াইক্যং ইউনিয়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর উদ্যোগে এক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক র্যালী উপজেলা সিপিপি টিম লিডার কাইসার উদ্দিন আহমদের নেতৃত্বে বের হয়। এসময় ৮নং ইউনিট টিম লিডার এসএম আবদুল্লাহ আল আমিন, ১০ইউনিট টিম লিডার জামাল হোসেন, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার ফরিদুল আলম, বিশ্বজিত মজুমদার ও ছাত্ররা উপস্থিত ছিলেন। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
