কেন হয় ঘামাচি?
ঘেমে গেলে আমরা পাউডার ব্যবহার করে থাকি। বিশেষজ্ঞদের মতে, পাউডার সাময়িকভাবে ঘাম কমাতে সাহায্য করে। কিন্তু এর ফলে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
টেকনাফ টুডে ডেস্ক : এখন বসন্তকাল চলছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শারীরিক অস্বস্তি। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ঘাম বেশি হয়। শরীরের কিছু অংশে ঘাম জমে গেলে ত্বকের সংক্রমণের ঝুঁকি বাড়ে।
কেন হয় ঘামাচি?
ঘেমে গেলে আমরা পাউডার ব্যবহার করে থাকি। বিশেষজ্ঞদের মতে, পাউডার সাময়িকভাবে ঘাম কমাতে সাহায্য করে। কিন্তু এর ফলে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
ঘাম মুছুন
বাইরে থাকাকালে ঘাম জমতে দেবেন না। খুব বেশি ঘেমে গেলে ভেজা গামছা বা তোয়ালে দিয়ে মুখ, গলা, ঘাড়, হাত-পা মুছে নিন।
সুতির পোশাক পরুন
গরমে সুতির পোশাক পরার পরামর্শ দেন চিকিৎসকরা। সুতির কাপড় বায়ু চলাচলে সাহায্য করে এবং ঘাম শুষে নিয়ে শরীর ঠাণ্ডা রাখে।
হালকা রঙের পোশাক পরুন
গাঢ় রঙের পোশাক শরীরে তাপ বাড়ায়। তাই গরমে হালকা রঙের পোশাক পরা উচিত।
সুগন্ধি থেকে বিরত থাকুন
গরমে অনেকেই সুগন্ধি ব্যবহার করেন। কিন্তু এসব প্রসাধনী ঘামাচির সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ট্যালকম পাউডারের মতো সুগন্ধি ঘর্মগ্রন্থির মুখ বন্ধ করে দেয়। ফলে ঘামাচির সমস্যা আরো বাড়ে।
সূত্র : এই সময়।
